শীতের ছড়া লেখি ইহ্সান জাহিদ · কবিতা · 2014-12-01 · 1270 ভিউ হিমেল হাওয়া খবর দিলো আসছে শীতের বুড়ি, শিশির ভেজা ঘাস জানালো ফুটছে শীতের কুঁড়ি। কুয়াশাও লিখলো চিঠি জানালো শীত কাছে, শীতের আগাম খবর দিল পত্র ঝরা গাছে। কলসি বাধাঁ খেজুর গাছে শীতের ছায়া দেখি, কলম হাতে তাইতো এখন শীতের ছড়া লেখি। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)