হেমন্তের শরীরে শীতের প্রচ্ছদ ইহ্সান জাহিদ · কবিতা · 2014-11-06 · 1487 ভিউ হেমন্তের শরীরে সাঁটা শীতের প্রচ্ছদ মল্লিকা মালতীর বনে কুয়াশার ব্যস্ততা; নবান্নের বাঁশিতে বাজে হিমেল হাওয়ার সুর। নতুন ধানের কাব্য বুনতে গিয়ে কনকনে শীতে কেঁপে উঠে শব্দের চাষী, হেমন্তের স্মৃতি হাতড়ে ভরে তুলে কবিতার গোলা। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)