 আপনার কাছে অনুরোধ, কখনোই প্রেমিকের দিকে পানির গ্লাস ছুড়ে আঘাত করবেন না। ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করুন। কিছুই ভাঙবে না।

 ফেসবুক বড়ই অদ্ভুত। সেখানে আপনাকে যে কেউ ব্লক করে দিতে পারে। কিন্তু আপনি লগ আউট করে ঠিকই সেই মানুষটির প্রোফাইল দেখতে পারেন!

 স্ত্রীকে ভালোবাসুন। হ্যাঁ, আপনার স্ত্রীর কথাই বলা হচ্ছে এখানে।

মার্কিন পররাষ্ট্রনীতি: পৃথিবীর কোথাও যদি তেল পাওয়া যায়, তাহলে সেখানেই গণতন্ত্র আর শান্তি প্রয়োজন।

 ইউরোপের জন্য ইতালি ততটাই গুরুত্বপূর্ণ, যতটা মানুষের জন্য প্রয়োজন জুতা।

 ভালো বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা কী?
: দ্রুতগতির ওয়াই–ফাই হটস্পট।

 প্রাণ খুলে হাসুন। শব্দ করে অন্যকে বিব্রত করবেন না।

 পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষটিকে দেখতে চান? আপনার বসকে দেখুন!

 মৃত্যু একটি বংশানুক্রমিক রোগ।


সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র