চাকরির ইন্টারভিউ বোর্ডকে ভড়কে দিতে চান? ইন্টারভিউ রুমে ঢুকেই প্রশ্ন করতে শুরু করুন!
: আমি কি আসতে পারি?
: আমি কি বসতে পারি?
: আমাকে কি প্রশ্ন করবেন?
: আমি কি প্রশ্নের উত্তর পারব?
: আমি উত্তর না দিতে পারলেও কি চাকরিটা হবে?

HIV—লেখাটা দেখে ভড়কে গেলেন? এটা তো রোমান ভাষার হাইফাইভ!

শতকরা ২৮ ভাগ মানুষই শতকরার অঙ্ক করতে পারে না।

যেকোনো কাজে দ্রুত ওপরে ওঠার শর্ত কিন্তু একটাই! লিফট।

নিয়ম ভেঙে অন্যায় করার চেয়ে নিয়ম পালন না করার চেষ্টা করুন!

বোকাদের কখনোই প্রশ্ন করবেন না, তারা সব সময় আপনাকে উল্টো প্রশ্ন করবে। কখনো ভেবেছেন, এটা তারা কেন করে? তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন।

কখনোই সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না। ঘুমান, দৌড়ান, খেলাধুলা করুন; সুযোগ এসে ঠিক তখনই আপনাকে খুঁজবে।

কখনো সন্দেহবাদীদের সন্দেহ করবেন না।

আপনার অফিসে আপনিও হতে পারেন জাদুকর! কেউ কোনো কাজ দিলে হাওয়া হয়ে যান!


সূত্র: মিনি জোকস ডটকম, যুক্তরাষ্ট্র