তুমি আর নেই সে তুমি। শুধু শূন্য শূন্য লাগে।
আজ মনে হচ্ছে ভালোবাসা শুধুই অসহায়।
তবে কি আর কোনো দিন সময় গুলো কে সাত রঙ্গে রাঙ্গাতে পারবো না।
কিন্তু কেনো?
আমি একা ভালোবাসিনি। আমি তো একা কাছে আসিনি।
দুজনই দুজনকে প্রশ্রয় দিয়েছিলাম। দুইজনই তো দুইজনকে ভাগাভাগি করেছিলাম।
কই কথা তো এরকম ছিলো না।
কথা তো ছিলো যত যাই হোক না কেনো কেউ কাউকে ভুলে যাবো না। হয়তো আমাদের মধ্যে অনেক দিন কথা হবে না অনেকদিন দেখা হবে না। বাট সম্পর্ক থাকবে অটুট।
বাট তুমি হয়তো জানো না সব কিছুরই তো একটা লিমিট থাকে। তুমি জানো না কি করে বলি? তুমি তো সকল দিক খেকেই আমার থেকে অনেক ম্যাচুরড। তুমি তো আমাকে বুঝতে শিখিয়ে ছিলে কি করে একটি অসম্ভব সুন্দর সম্পর্ক কন্টিনিউ করতে হয়। তবে আজ তুমি কোন সুত্র ধরে আমার কাছ থেকে দুরে সরে যেতে চাইছো। চলে যাবে বাধা দেবাে না বাট প্লিজ কারনটা জানতে পারলে সারা জীবন দ্বীধা নিয়ে বাচতে হবে না।
তুমি বলেছো আমি যাতে তোমাকে কল না করি। তাতে তোমার প্রবলেম হতে পারে। তাই সব সময় তুমি আমাকে কল করতে। কত ভাবে ফ্যামিলি মেম্বার কে ম্যানেজ করে আমাকে কল করতে তুমি। ঘন্টার পর ঘন্টা তোমার সাখে ফােনে কাটিয়ে দিতাম।বাট সেই সময় গুলো এখন কিভাবে কাটাই বলো।
আজো যখন কোনো একটা কোল্ড ড্রিংকস খেয়ে বোতলটা কে শুন্যে ভাসিয়ে ফুটবলের মত করে কিক মারি শুধু একটা মানুষকেই আমার পাশে দেখতে পাই সেটা তুমি। আজো যখন রাতের একটার পর ফোনটা বেজে উঠে নাম্বার না দেখেই তোমার নাম বলে কথা বলা শুরু করি। বাট সেটা এখন আর তোমার কল হয় না।
তুমি হয়তো এখন ভয়ে ভয়ে থাকো আমি হয়তো তোমার সাথে দেখা করা বা তোমার খোজ নেয়ার জন্য তোমার বাড়ি চলে আসবো। আর তখন তোমার ফ্যামিলি মেম্বার আর তোমার হাজবেন্ড দেখে ফেলবে তোমার অনেক প্রবলেম হবে আমার বন্ধুত্ব নিয়ে উল্টা পাল্টা কথা বলবে। আমি কখনো তা হতে দেবাে না। তবে যাই বলো আমি তোমাকে আমার জীবনের বেস্ট ফ্রেন্ড ভাবতাম এখনো ভাবী আর যতদিন বন্ধু জ্ঞানটা থাকবে ততোদিন ভাববো।
জানিনা তুমি আমার লেখাটা পড়বে কিনা। তবে শুধু লন্ডন কেনো বিশ্বের যে কোনো দেশ থেকে এই সাইট টা দেখা যায়।
আর সব শেষে আজ তোমার কথাটা আমি বলি
লাভ ইউ এন্ড মিস ইউ সো মাচ।
উৎসর্গঃ আমার বেস্ট ফ্রেন্ড
যে এখন ইংল্যান্ডে আছে॥
Comments (12)