আজ আর আবেগ নেই। আজ আর চোখে জল আসে না। আজ আমার আর দেশ প্রেম নেই॥ আমি আজ কাদঁতে আসিনি। আজ আমি আমার নিজেকে ধিক্কার জানাই। উপহাস করি নিজেকে নিয়ে আমি স্বাধীন বাংলার মানুষ। ধীক্কার আমাকে ধিক্কার আমার স্বাধীনতা কে। যেখানে ক্ষমতা বদলের সাথে সাথে বদলায় মুক্তিযোদ্ধা আর রাজাকারের পরিচয়। যেখানে ৭১ এর লাজ্ছিত পরিবার গুলো আজ একই ভাবে লাজ্ছিত। আজও হায়নারা তান্ডব চালায় এই সবুজ বাংলায়। ৪০ বছরের বেশী সময় পার করে এসে যেখানে আমরা পাই না স্বাধীনতা সেখানে আমার দেশপ্রেম নেই। সবাই আমােক ধীক্কার জানাবেন? জানান ধীক্কার। আমি চাই না ভন্ড দেশ প্রেমিক সেজে মিথ্যে বাহবা পেতে। আমি চাই না নিজের অস্তিত্ব কে নিয়ে প্রতারনা করতে। আমরা কেমন দেশ প্রেমিক জানেন যারা চাই মানুষদের অসহায়ত্ত দেখে পাশে দাড়াতে। বাট আমরা চাই না অসহায় মানুষ গুলো সহায়ত্ত ফিরে পাক। আমরা দুর্বলের পাশে আছি বাট তাকে সবল না করার জন্য যা যা করা লাগে আমরা তা করতে কুন্ঠাবোধ করি না।
হায়রে দেশ প্রেম হায়রে ভন্ডামি।
অবাক বাংলা অবাক করলে তুমি
চারদিকে দেখি শুধু ভন্ড আর ভন্ডামি।