কোরবানীর ঈদ খুবই কাছে চলে এসেছে। এমন সময়ে একটি আবেদন কিংবা অনুরোধ বলতে পারেন। এটা কোনো সাধারন মানুষের কাছে নয়। এই আবদেন টি আমাদের মনিবদের কাছে। মনিবদের বলতে আমি আমাদের দেশের বিভিন্ন অফিস আদালত. ফ্যাক্টরি কারখানা মালিকদের কে বোঝাচ্ছি। ঈদের আগে অবশ্যই আমাদের শ্রমিক ভাই বোনদের এবং অফিসে, আপনাদের অধিনস্ত সকল কর্মকর্তা কর্মচারীদের পাওনা বেতন ও বোনাস পুরোটা সুষ্ঠু রুপে বুঝিয়ে দিন। এটি আমাদের ন্যায্য অধিকার। আপনার হয়তো এতে খুব বেশি ক্ষতি হবে না তবে গরিব শ্রেনীর লোকদের অনেক উপকার হবে। অনেকেই হয়তো ভাবছেন অর্ধেক বেতন দিয়ে শ্রমিকদের কে বিদায় করে দিবেন। তাদের কে বলছি একটু ভেবে দেখবেন কি ই বা বেতন আর কি ই বা বোনাস তাকেও যদি ভাগ করে ফেলেন তাহলে আর কিই বা থাকে? বিষয়টা একটু নৈতিকতার সাথে ভেবে দেখবেন। আজ আপনি হয়তো অনেক বড় কিন্তু যে কোনো মূহুর্তে যে কোনো কিছু হওয়াই অসাভাবিক নহে.. .. . . . . . . . . . .