দিনে দিনে বাড়ছে পিড়া
বাড়ছে ব্যাথার ঘাঁ
মুখ বুজে আর কতো দিন
সইতে হবে তা?
মানুষ নামের মানুষেরা
মানুষ রইল কৈ!
স্বার্থ নিয়েই পাড়াপাড়ি
স্বার্থে হৈ চৈ।
অর্থ চাই, বাড়ি চাই
চাই আধীপত্ত্ব
লোভ লালোসাই নিলামেতে
তুলল মানুষত্ব।
এক পায়েছি দু'ই লাগবে
দুয়ের পরে চার,
চারের পরে এক লাফেতে
চাই আমার হাজার।
নৈতিকতা কাক গিলেছে
মুখেই শোভা পাই,
নিতির কিরা কসম খেতে
মন্ডা মিঠাই খাই।
মন্তব্য (4)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন