ঘুম ভাঙছে ভিন্ন গ্রহের
প্রতিহ্মণেই গলা মেলাচ্ছি
একটি অতি অপরিচিত
ভবিষ্যতের সাথে । শব্দ পরিবর্তন
হচ্ছে, স্বপ্ন বেঁকে বসছে
অভাবনীয় বিশ্বাসের দাঁড়ি পাল্লায় । কড়মড়ে
বিস্কুটের মতো ভাঙছে বিশ্বাস । শুধুই ভাঙছে ।
মেরুর গোরা কিংবা মধ্যের পোড়া
রঙের সভ্যতা গুলোর
লং মার্চ
ঘুম ভাঙছে ভিন্ন গ্রহের ।
মন্তব্য (2)