অভিশপ্ত হৃদয়ে বার বার ভালোবাসার আর্তনাদ ,
বার বার ফিরে ফিরে সেই পিছু দেখা -
ভালোবাসার ডাকপিয়ন এর চিঠির খোঁজে বার বার দিনের প্রহর গুলো গুনতে থাকা !
বালিশে চাঁপড়ে চাঁপড়ে কাদঁতে থাকা রাত ভর !
তুমি করে বলবার প্রতিক্ষায় , বার বার তোমাকে খুজেঁ বেড়ানো ,
হাতরে বেড়ানো সেই তোমার লেখা চিঠি গুলো ।
তোমাকে হারাবার যন্ত্রনা আমাকে আকড়ে রাখতে না পারলেও ?
তোমাকে না পাবার যন্ত্রনা আমাকে আকড়ে রেখেছে জোড়োসোরো করে ।
হয়ত তোমার পৃথিবীর কোন এক জায়গায় আমার ঠাঁই নেই !
কিন্তু আমার পৃথিবী জুড়ে শুধুই তোমার ছায়া ,
ছায়াময়ী সেই হৃদয়ে অবলীলায় খেলছে ভালোবাসার খেলা ।
হয়ত কখনো ভালোবাসার আদলে , কখনো বা ভালোবাসার বদলে !
Comments (4)