কোনও এক বিকেলে ভাবি বসে একা
জীবনের চাহিদার নাই সীমারেখা,
যদি চলি ছক কেটে জীবন টা ফ্যাকাশে
বেদনার রংটা যে বড় বেশী নীলচে।

বেহিসেবী যদি হই পিছলাবো নির্ঘাত
কস্মিনকালেও কেউ থামবেনা এই হাত,
হিসেব নিকেষ করে চলাটা যে মুশকিল
প্রতিপদে খুঁজে পাবে নিশ্চিত গরমিল।

জীবনের সিনেমার অংকটা কষিতেই
ঘুরে ফিরে ফলাফল মিশিবো যে মাটিতেই
ভেবে ভেবে শিহরিত জীবনটা অল্প
টানা আর পোড়নে ইতি দেয় গল্প।