আগমন মোঃআরাফাত হোসাইন · কবিতা · 2018-02-25 · 884 ভিউ তখন রাত্রি আঁধার হল, সাঙ্গ হল কাজ- আমরা মনে ভেবেছিলেম, আসবে না কেউ আজ । মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মত, দু’এক জনে বলেছিল “আসবে মহারাজ!” আমরা হেসে বলেছিলেম “আসবে না কেউ আজ!” শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)