হয়ত আমি ওভার স্মার্ট নামক
কোন অশ্লীল মেয়ে নয়ই বলে

হয়ত আমার রূপের ঝলকে
কেউ পাগল হয় নি বলে

হয়ত আমার খোলা চুলের
স্পর্শ কেউ পায়নি বলে

হয়ত আমার চোখের চাহনির
প্রেমে কেউ পরে নি বলে,

হয়ত আমার ঠোঁটের ছোট্ট
তিলের স্পর্শ কেউ পায়নি বলে

হয়ত আমার শুষ্ক ভালোবাসার উষ্ণ
অনুভূতি কেউ স্পর্শ করতে পারেনি বলে

হয়ত আমি অনেকটা অসামাজিক বলেই

আজও আমি শুনি নি ................
হে প্রিয়তমা ভালোবাসি তোমায়।