যে টিপ টিপ জ্বলছে, নিভতে দিওনা তারে।
যে জন আশায় বুক বাঁধে, হারতে দিওনা পরে।
আঘাত করোনা তারে, বারে বারে,
যে খোঁজে, আজো পানে চেয়ে আছে প্রতিক্ষণে।
যে পথ দেখায়, হারতে যানেনা হাজারো পথে।
নব সৃষ্টিতে, জেগে ওঠে, শুভ্র শীতল পরশে।

দমকা হাওয়া পারেনা তারে, সব অশান্ত করে।
বাঁকা ধনুকের তীর ডরেনা যে হ্রদ, বুক পেতে থাকে।
মরনের পরওয়া নেই, জেগে থাকে, আপণ ছকে।
ভয় নেই, হতাশা নেই, নিজে জ্বলে সৃষ্টির তরে।
যেন বেচেঁ থাকে অহরহ, অনন্ত অনন্দের পরে।
প্রতিনিয়ত যেন আবিস্কার, নব জীবনের পরে।
জয় নিয়ে আসে শকুন শালিকের মত স্বর্প হরে।