ঘুমজাগা ডাহুকের উদাস চিন্তায়, ভোরের দরজা খুলে গেলে —
দেখি, বয়ে চলে নাব্য নদী চোখের পাতায়।
হ্যামেলিন বাঁশিওয়ালার উটকো উটভট সুরে
ভেজা কাচের শহরে সিক্ত জামায় প্রতিফলিত উড়োপ্রজাপতি।
লেগে থাকা নিশ্বাসে তরুণ-তরুণীর সুমধুর কোলাহল
বৃষ্টি তুমল তবু প্রবেশ পথে নেই কোন হট্টগোল
তন্দ্রা-নিদ্রা কেটে পারফিউমের গন্ধ শুঁকে বুঝতে পারি —
পাশে একটা মেয়ে ছিলো....
মন্তব্য (1)