কল্পনায় খোদাই করেছি
তোমার অনন্ত অসীম রূপ
অফুরন্ত তোমার ভালোবাসা
তুমি কবির প্রেরনা।
অতিবাহিত লক্ষ্যহীন উদ্ধার করেছ
আমার যন্ত্রণা সংলাপ
আমার ধূলিমাখা জীবনে
তুমিই প্রথম
আমায় করিয়েছো স্নান।
তোমার বজ্রের দৃঢ়তা আমায় দিয়েছে গতি।
আমার চৈত্রবেলায় তুমিই এক পশলা বৃষ্টি।।
মন্তব্য (12)