যে ছেলেটা অভাব পেটে
রোজ ঘুমোতে থাকে,
তার নাম রাজা।
অভাবের ক্ষেত্রফল দিনে দিনে
ঘিরে ফেলছে রাজাকে।
রাজার মুখমন্ডলে দেখেছি
বুদ্ধিমত্তার ঢেউ খেলানো নতুন ভোরের ছাপ।
তাকে চলে যেতে হবে
গ্রাম,যেতে হবে ভবঘুরে প্রচ্ছদে।
মেধার প্রতিযোগিতাতে
রাজা এখন দশ জনের একজন।
অভাব ভরা পরিবারে স্বপ্নেরা
সাহস দিতে থাকে।
ছেলেটা রাজার মতো
তারিফ খেতে থাকে সকলের
শুভেচ্ছাভরা অন্তর থেকে।
এক মুখরিত ঘনঘোর কালো মেঘ
এলো সব সুখের স্বপ্ন ছিন্ন করতে,
সুনামির বেশে যমরাজ নিলো কোলে।
কঙ্কাল করোটি
অকাল বোধনে সামিল হলো।
সেই রাজা অনভিপ্রেত
অস্তমিত হলো,
মা বাবা পাগল মনে
ধুক ধুক করে প্রাণের ফ্যাকাসে
স্পন্দনে জেগে থাকে দিন রাত।
মন্তব্য (9)