যদি হতাম টেথস্কোপ,
নিমেষে শুনাতাম বুকের ব্যথা।
কানে দিতাম প্রাণের ছোপ।

যদি হতেম এরোপ্লেন,
ক্ষণিক পরে যেতাম চলে গন্তব্যস্থল।
বুকে বাজাতাম ভালোবাসার সাইরেণ।

যদি হতাম মেশিনগান,
নিজেকে বারুদ জ্বেলে
নি:শেষ করতাম শত্রুদের কলতান।

যদি হতাম অক্ষর,
সকলকে করতাম স্বাক্ষর।
থাকতাম না কেউ নিরক্ষর।

যদি হতাম মাটি,
সকল ক্ষেতে ফলাতাম শস্য
প্রাণে দিতাম সোনার কাঠি।

যদি হতেম জল,
মেটাতাম প্রাণ পিপাসা।
মরুর বুকে দিতাম ভরে সজল।