ডাকাডাকির অনেক কথা,
বলছি সকল ডাকের সার্থকতা:

মেঘ ডাকলে গুরু গুরু,
শব্দ শুনে কালো মেঘে হই যে মরু মরু।

নাক ডাকলে ঘুমের ব্যাঘাত,
জেগেই মরি সারারাত।

বান ডাকলে জলের ঠেলা,
বান ভাসিতে ঘর দোর সব হবে ভেলা।

মোরগ ডাকলে ভোরের প্রহর,
জাগবে সকল গ্রামের নধর।

ব্যাঙ ডাকলে ভেকের কলরব,
বাদল দিনে উঠবে কানে গ্যাঙোর গ্যাঙোর সরব।

মা ডাকলে বুকের মাঝে জাগবে দিশা,
খোকন স্বরে পাই যে ভালোবাসা।

মন ডাকলে হই যে মাতাল,
উঠবো ভেদে অাকাশ পাতাল।

পেট ডাকলে গ্যাস অম্বল,
ভুট ভাট শব্দে কাবু উদরতল।

নাম ডাকলে ফুলে ওঠে বুক,
মনের মাঝে জেগে ওঠে অগাধ সুখ।।