তোর প্রেমে বাষ্প হয়ে,
আকাশের সাদা মেঘের মত বেসেই চলেছি ।

কষ্টগুলিকে বৃষ্টি করে,
বর্ষার মত অঝরে ঝরেই চলেছি ।

তোর স্মৃতির দহনে,
পুড়ে পুড়ে নিজেকে অঙ্গার করেছি

তোর প্রেমের স্রোতে,
পানার মত অজানা ঠিকানায় হারিয়েছি ।

তোকে আপন করে কাছে পাওয়ার এই আয়োজনে,
আমি চিরকাল রয়েই গেলাম তোর প্রেমের বাধনে ।

তাই পারবো কোন কিছুতেই,
তোকে ভুলে অন্য মহনায় মিশতে।