জানি প্রেমের নামে রচিত পূরাণ
তোমারে দিয়াছে অমরত্ব
নি:শর্ত!
জানি বেহালার সুর করুণ সুরে
চেনায়েছে গন্তব্য
মূর্ত!
আমার নামে তোমার নাম যখনই নিবন্ধিত
পরাণে লুটায় জলের ধারা
সুখ তো!
আজ গানে গানে যতই ডেকে যাই
ফেরাবে কি চোখ
একপলক
মূহুর্ত!
১৮/০৪/১৪
২অপরাহ্ন
Comments (0)
No comments yet. Be the first to comment.