শব্দগুলো পুরুষ হলে আমিও বেশ কষ্ট পেতাম
রোদের আভায় মেঘের কোনায় মুখ লুকাতাম
শব্দগুলো নারী হলে নদীর মতো চপল বেগে
ছুটে যেতাম বানের জলে
কই লুকাতাম আমার সে মুখ‚ জলে-স্থলে সমান তালে‚
অচিন মাঝি শিস্ বাজিয়ে উতল করা শব্দ তোলে



১০/০৪/১৪
০৭:৪৭অপরাহ্ন