পাহাড়ের কেঁদে যাওয়া
আকাশের উদাস হওয়া
সাগরের সব পাওয়া
কি ভাবায় বলো?

চাঁদটাকে কাছে পেলে
ছলে বলে কৌশলে
মনের আরতি খুলে
বলতাম চলো!

কি সুখে দিন যায়
সুখ কি গোনা যায়
সুখের সে দিন থেকে
স্বপ্ন এঁকে বেঁকে
সাগরের জলে ডুবেছি
এমন ভাবনায় পড়েছি

২৯/০৩/১৪
০৬:২১pm