আমি ভুল করে
ভালোবেসেছি তারে
সে ভুলে প্রেম জেগেছিল
তাই এতো ব্যথা দিয়েছিল
ব্যথার পাহাড় তাই চাপা দিয়েছিল
জমে থাকা ছাইভস্মটারে

আমি ভুল করে
ভালোবেসেছি তারে

ভালোবেসে ব্যথা পাওয়া মন
আহত পাখির মতো ছটফট করে
ভুল করে যেই কেঁদেছে নয়ন
পৃথিবীটা হয় তোলপাড় কাল বৈশাখী ঝড়ে

আমি ভুল করে
ভালোবেসেছি তারে

ভালোবেসে রাতের অন্ধকারে
দেখতে যাই ছুটে তারে
বিমূর্ত রাতের আলোড়নে
খুঁজে বেড়াই জনে জনে
ক্ষনিকের ভুল ভাসায় নিজেরে গহীন সাগরে

আমি ভুল করে
ভালোবেসেছি তারে


০৭/০২/১৪
০১:৩৬am