ফাগুন বন্দনা-৫
উপমায় রেখেছি চন্দন মেখে
যে ফুলের নেই কোন ভুল
ফাগুনে শিমুলের রাঙা রূপ দেখে
বাসন্তী কোকিল হয় মশগুল
কোকিলের সুরে বাজে রাঙা বসন্তের গান
অপরুপ প্রকৃতি রেঙেছে তাই লাজে
মর্মবেদনা যার বুঝেছে নীল আসমান
মৌন সুখ চেতনে ধরেছে, স্বীয় অঙ্গের ভাঁজে
ফাগুনের যাতনা কেবল ফাগুন বুঝে
দেখেছে ফাগুন রাত তৃষিত আকাল
ফাগুনের আগুন শীতল পরশ খুঁজে
মনের ফাগুন খোঁজে রাঙা সকাল
০১/১২/১৩
০৩:৩৯am
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।