বিশ্বস্ত এক সঙ্গী
বদান্য এই পৃথিবীতে
প্রতিমূর্তি!
ইশারায় চলাচল!
ইশারায় নি:শ্চল!
সে রকমই আকাঙ্ক্ষা
দাও নিজস্ব মতামত?
অযাচিত ভয়
অল্পতেই কাটুক!
সৎ কিংবা অসৎ
চিরকূট চির জাগরূক
এ এমন চির বিশ্বাসী ভঙ্গী!
আমি কবিতা তেমন লিখতে পারি না...কবিতা খুব ভালো বুঝিও না ।
সাধারণত কবিতা পড়লে গল্পের মতো করে পড়ে বোঝার চেষ্টা করি ।
কিন্তু আপনার কবিতা পড়তে বেশ ভালো লাগলেও আমি সত্যিই বুঝিনি সবটা ।
প্রথম চার লাইনে মনে হলো নিজের ছায়ার কথা বললেন ।
শেষের লাইনগুলো...কয়েকবার পড়েও বুঝতে পারছি না । এখন আপনিই ভরসা ।
আশা করি একটু ব্যাখ্যা করে দিবেন বোঝার সুবিধার জন্যে ।
অনেক ভালো থাকুন ।
কবিতা লেখা চলুক ।।
শংকাহীন জীবনে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীর কথা বোঝানোর চেষ্টা করেছি। এবং সঙ্গীর কাছ থেকে কমিটমেন্টের প্রত্যাশায় এই লেখা।
এই লেখাটি আমার ১২/১৩ বছর আগের লেখা। পত্রিকায় প্রকাশও হয়েছে সেই সময়ে।
জানিনা কবিতা হয়েছে কি না!
আপনিও ভালো থাকুন।
মন্তব্য (3)