প্রয়োজন নেই বিচ্ছিন্ন সকাল।
আজ রাতে তুমি যদি জোছনা হও,
আমি ডুবে যাব তোমার রূপালী জলে,
চঞ্চল চোখো চতুর্দশী কিশোর হবো
কিংবা তমাল বনের অন্ধকারে নিবিড় কূহক
হয়ে কেটে যাবে আমার বানবাসী ভালোবাসা প্রহর।
তুমি কি ধানের ডগায় শিশির হয়ে নামবে?
জোছনা আলোয় ঝকমক জ্বলে উঠবে;
রাতের পাঠে আমি হবো চারুকেশ চিত্রকর,
তোমার আদি অন্ত এঁকে ভ্যানগগ ভ্যাকুয়াম করে দেবো।
তুমি কি জোছনা হবে শুধু আজ রাতের জন্য?
তবে মাতাল করে দেবো ঘেরুয়া বাতাস;
আজ আর প্রয়োজন নেই বিচ্ছিন্ন সকাল।
মন্তব্য (12)