-------------------------------------
বুকের ভেতর জলদে অগ্নি মৃদঙ্গ বাঁজায়,
অবিনাশী ইশ্বর চুরুইভাতি খেলে দিন রাত।

টর্পেডো সময়ে আমি নিরস্ত্র গতিহীন শম্ভুক,
তাবৎ মানুষের ভীরে নিজে করি নতুন আবিষ্কার ,
আমার হাত-পা-মগজ সবই আছে, কেবল নেই চোখ।

আমি স্বপ্ন দেখিনা কতদিন;
সিরিয়াস ঘটনাগুলো চাপা দিই
সাবলীল মিথ্যের নিচে;
সামগ্রিক উদ্যোগে উদবেগ ছাড়ে না পিছু,
সত্য-অসত্যের আইনানুগ সংক্রমণ সংক্রান্ত,
জটিলতা আগুন ধরানো মায়াবী শ্লোগানের মতো-
দ্রোহে দাহে হৃদয়ের খড়-লতা-গুল্ম-ঘাস।

মাঝে মাঝে মনে হয় সত্যি আমি ব্যর্থ কবি এক,
তৈলিক মাত্রা প্রয়োগ প্র্যাকটিস করা উচিত ,
তাহলে হয়তো পেতাম মৃত্যুর আগে সরকারি অনুদান,
আমার বাইপাসটা হতো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এ
কারণ আমার দেশে চিকিৎসা দিতে ব্যর্থ সব ডাক্তার;
আমি রাজনীতিবিদ বলে ওদের উপর বিস্বাস অনিশ্চিত ,
যদিও আমার মায়ের কঠিন রোগের ছাড়পত্র দিয়েছেন,
এক স্বদেশী ডাক্তার-বোকা কোথাকার! মাকে পাঠাতে-
দিলোনা দার্জিলিংয়ের আশেপাশের কোন হাসপাতালে।

যাক বুকের সুনামী নেমে আসে,
ক্রমাগত ভাংচুর, মাগগো আমি অজ্ঞান হই না কেন?

আজ সুনামীবার - সব নিহতদের প্রতি শ্রদ্ধা।