স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি রক্ত গোলাপ
স্বাধীনতা তুমি প্রেম,
স্বাধীনতা তুমি রাঙ্গা ঘুড়ি
পাখায় চড়ে উড়লেম।
স্বাধীনতা তুমি মায়ের হাসি
সাহস বাবার বুকে,
স্বাধীনতা তুমি শ্রদ্ধা বোধন
স্বপ্ন দুইটি চোখে।
স্বাধীনতা তুমি শপথের তরে
ক্রমশ জেগে উঠা,
স্বাধীনতা তুমি পতাকা হাতে
দিগ্বিদিকে ছুটা।
স্বাধীনতা তুমি পাঁপড়ি ঝরানো
অঝোর রাশি রাশি,
স্বাধীনতা তুমি আমার হৃদয়
তোমায় ভালবাসি।
মন্তব্য (8)