সমাজ সাধন গীত যে বাঁধন আমরা সমাজবাদ
শৌর্য বীর্য , সৌম্য সাজে তাই যে মোদের কাঁধ ।
প্রথা সিদ্ধ , রীতি বৃদ্ধ সব যে আজ বাদ ,
শান্তিপূর্ণ সৌম্য সমাজে আমরা জিন্দাবাদ ।
অন্ধনীতি ; বদ্ধ গীতি সব যে সোনার ফাঁদ ;
মুক্ত জ্ঞানে , উপ্ত কানে উড়াও মোদের বাদ ।
গুপ্তনীতি ; সুপ্ত গীতির গতিতে আজ বাঁধ ;
দিবা রাত্র হুতুম শকুন ডাকছে ভিষোণ খাঁদ ।
মুক্ত কন্ঠে শান্ত নীতির কর যে আজ আবাদ ;
চাঁদ ঝলমলে ; রূপের নাচনে বন্ধ গো আজ বিবাদ ।
বাঁধন যেথায় প্রেম যে শুধু ; আর যেন সব বাদ ;
প্রলয় ভীষণ ; মলয় সুষম নেই যে কোথাও খাঁদ ,
দুইয়ের মাঝে মিলব মোরা আমরা সমাজবাদ ।
মন্তব্য (7)