যদি সোনার বাংলায়
সাত সকালে
আকাশপারের রঙধনু
হাসিয়ে ঝরে পড়ে
প্রজাপতির ডানায়।
অবশেষে কি হবে
দিন শেষে আঁধারতলায়
দিগন্ত ছেয়ে আসা সন্ধ্যাবেলায়?

সারাদিন বাংলার জনপদ
হাওর-বাওর ধানক্ষেতের
উপর দিয়ে হেঁটে
সোনার রবি কোমল হাসি দিবে।
শাপলা-শালুক তুলিয়ে দিবে মালায়
দিন শেষে চাঁদের গলায়।