যদিও সময় ডিঙ্গি
বয়ে যায় ধীরে,
অতীতকে পাবে না
আর কভু ফিরে।
খেলায় না ডুব দিয়ে
হলে রে সজাগ,
সুবাস মোহিত হয়
জীবনের এ বাগ।
সময় ও নদীর স্রোত
বসে কি থাকে,
সফল যে হতে চায়
খোঁজ সদা রাখে।
মহা মনীষী আর
যত গুণীজন,
সময়কে অপচয়
করেছে কখন।
সময় লুকানো ধন
করো না হেলা,
সফর শেষে খালি
থাকবে যে ভেলা