সবুজ আঁচল ফয়জুল্লাহ সাকি · কবিতা · 2013-11-25 · 924 ভিউ বিশ্বপাতায় লিখবে বলে বাংলা মায়ের নাম, লক্ষ কোটি দামাল ছেলে প্রাণ দিয়ে দেয় দাম। কষ্টে পাওয়া ভূমির সীমায় রক্তরাঙা আঁক, ইচ্ছে মত উড়বে মেলে মুক্ত হাওয়ায় পাখ। সবুজ আঁচল বাধলো রবি তাদের স্মরণে, বিশ্ববাসী শিখলো তবে বিজয় মরণে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)