মনকাড়া দেশ ফয়জুল্লাহ সাকি · কবিতা · 2013-11-25 · 891 ভিউ সবুজ শ্যামল ছোট্টদেশে সব কেড়ে নেয় মন, ধান সোনালি পাখ-পাখালি পাহাড় নদী বন। ভোরের রবি পূব আকাশে ঝলমলিয়ে ওঠে, গোলাপ টগর শাপলা বেলি ফুল যে কত ফোটে। কবি নজরুল রবীঠাকুর যার গেয়েছেন গান, চিত্রিত হয় আজো তারই গল্প উপাখ্যান।। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।