আর কত ফয়জুল্লাহ সাকি · Poems · 2013-11-17 · 936 views স্বাধীনতার বীজটি রুয়ে নমাস সেঁচে রক্ত, অংকুরটি বেরিয়ে আসে ভেঙ্গে খোলস শক্ত। দিন মাস আর বছর ঘুরে বাড়তে থাকে চারা, ছায়া ও তার ফলের আশায় বয় যে ফল্গুধারা। তিনযুগ শেষ ফলের আশা শুধু ডুমুর ফুল, রক্তসেচা জাতির তবু ভাঙলো নাতো ভুল। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (1)