ষড়ঋতুর পালাবদল
কোন সে দেশে চলে
,
হাজার নদী দুইকূলে তার
ভরায় ফুলে ফলে।
ময়না টিয়া ময়ূর নাচে
কোকিল শুনায় গান
,
সবুজ মাঠে ছড়ায় হাসি
সোনা রঙের ধান।
গাছগাছালির ছায়া ঘেরা
শীতল পরিবেশ
,
সেইতো আমার জন্মভূমি
সোনার বাংলাদেশ।
ভাই মোবাইল থেকে কবিতার মত লাইনগুলো সাজানো থাকছে না কিভাবে ঠিক রাখতে পারি একটু বলবেন প্লিজ এটা নিয়ে খুব সমস্যায় আছি আমার কবিতাগুলো পড়লে বুঝবেন বলে মনে করি
ফয়জুল্লাহ. ভাই আপনার ভাবনা সত্যিই প্রসংশনীয়। আপনি সত্যি ভালো লিখতে পারবেন। তবে আপনি আরও অন্যের কবিতা পড়ুন। আপনার গল্প পড়েছি। গল্প আপনি ভালো লেখেন। কবিতা আরও চর্চা করা দরকার।
Comments (4)