নতুন শপথ ফয়জুল্লাহ সাকি · Poems · 2013-09-25 · 776 views নতুন প্রভাত নতুন রবি, নতুন দেশের হাসি; নতুন রঙে দেশ রাঙাতে, আমরা ভালোবাসি। নতুন সুরের মূর্ছনাতে, নতুন ঢেউয়ে ভাসতে; নতুন দিনের নতুন ধরায়, নতুন হাসি হাসতে। নতুন শপথ নতুন হৃদয়, নতুন ভাবে গড়বো; নতুন করে বিশ্ব মাঝে, দেশকে তুলে ধরবো। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)