সুখের জোয়ার উঠলে মনে,
হাসি ঠোটে আছড়ে পড়ে;
জমলে আবার কষ্ট পাহাড়,
নোনা পানির ঝরনা ঝরে।
জোয়ার এলে মনমাঝি তার,
স্বপ্নডিঙ্গির দেয় তুলে পাল;
সুখ পাখিটি ছোট্ট প্রজা,
রাজ্য যে তার আকাশ পাতাল।
বুক সাগরের দক্ষ নাবিক,
কষ্টে ভুলে আপন কাজো;
যায় শুকিয়ে গোলাপবদন,
এমন আঁধার হয়না সাঁঝো।