আমার দেশের খালেবিলে,
পুকুর দিঘি ডোবায় ঝিলে,
নদীর জলে আর;
লাল নীল ও তুষার ধবল,
যায় দেখা যায় শান্তকোমল,
মুখে হাসি তার।
সূর্যিমামার অনেক আগে,
প্রভাতফেরির সাথেই জাগে,
শাপলা নামের ফুল;
তারা ঝিলমিলআকাশখানি,
এই ভূমিতে আনলো টানি,
হয় না যে তার তুল ।