কোথাও কি শুনেছ স্বপ্নের কয় ডানা,
কেমনে যে ভেঙ্গে যায় তাও অজানা ?
বলবো যদি হও খরগোশ ছানা,
না বুঝলে হয়ে যাও শিয়ালের নানা ।
যার গায়ে ডোরাদাগ আছে টানাটানা,
থুক্কু দিলাম বাদ এসব বাহানা ।
চারডানা স্বপ্নের কিন্তু কী জানো,
উড়তে আর পারেনা ভাঙ্গলে একখানো । দুইডানা একসাথে বাধা যে থাকে,
যাকে নিয়ে মনে মনে স্বপ্ন আঁকে।