শরত্‍ আসে রানীর বেশে
ময়ূরপংখী চেপে,
ঢেউ টলোমল পদ্মদিঘী
উঠছে কেঁপে কেঁপে।
খোপায় যে তার শিউলি বকুল
জাফরানি রং মাখা,
শুভ্র সফেদ মেঘের বেশে
দেয় মেলে দেয় পাখা।
চাঁদ তারকার নকশা তোলে
রাতের শাড়ির গায়ে,
গান গেয়ে যায় চড়ুই হয়ে
কাশফুলেদের নায়ে।