রাত এসে রোজ যায় দিয়ে খোঁজ
গোপন অনেক কিছু,
লুকিয়ে রেখ একটু শেখো
আর নিও না পিছু।
বৃষ্টি ধারা বাধন হারা
লক্ষ্য ছুঁতে ছুটে,
হাজার মাইল সব বাধাকেে
নেয় যে ঠিকই লুটে।
ছায়ার ডাকে চমকে দেখি
বলছে সাথেই আছি,
কাজ করে যাও সফলতা
থাকবে কাছাকাছি।
মাটির মুখে অবাক কথা
যে চিরে দেয় বুকে,
বিনিময়ে তারেই রেখো
অজনা সব সুখে।

চলবে .........