নিজেই অনেক ছোট্ট তবু
মনের গহীন বড়,
তাইতো হৃদয় ছুটে শুধু
জ্ঞানকে করো জড়।
প্রতিক্ষনেই জ্ঞান খুঁজে সে
সামনে সবার থেকে,
সবকিছু তাই জ্ঞান দিয়ে যায়
মিষ্টি ছোঁয়ায় ডেকে।
বাতাস বলে কানে কানে
আমার মতো চলো,
পারবে তুমি হাকিয়ে নিতে
শুভ্র মেঘের দলও।
রোদ ছুঁয়ে গায় আর বলে যায়
শিখো আমার থেকে,
সাজবে সবাই তোমার গুণের
হাজারো রং মেখে।
পূর্ণিমা চাঁদ মিষ্টি হেসেে
আমায় বলে হাসো,
আসবে না আর দুঃখ তোমার
কাছে একটি মাসো।

চলবে ......