এই পথে হেঁটে হেঁটে
সময় তো গেল কেটে
কখন এসে যাবে ডাক,
চাইবে সবাই মোরে
বাঁধবে মায়ার ডোরে
সময় বলবে শুধু
আর নয় সবই পড়ে থাক।।
কত যে মায়ার স্মৃতি
ভালোবাসা প্রেম প্রীতি
জমবে এসে ঝাঁকে ঝাঁক,
আনবে সুখের পাখি
শান্তি শুধুই মাখি
মোহনীয় সুর বলে
দুখ যে হয়ে গেছে খাক।।
মন্তব্য (13)