তুমি আমার স্বপ্ন ও সাধ
রাত কি বা দিন,
কষ্টে থাকি যখন একাই
তোমায় বিহীন।
হাজার বিপদ ঝড় তুফানে
বুক ভরা বল,
যদি তোমার পরশ করে
দেয় গো শীতল।
ভয় করিনা কোন কিছুই
কি বা কারণ,
সাহস হারা ভেজা বিড়াল
তোমার বারণ।
এমনি যদি আমার পাশে
পাই গো আমি,
ছুটবো ধরায় তোমায় নিয়েে
আর কি থামি।