মন যে জুড়ায় এফ সাকি · কবিতা · 2014-03-10 · 704 ভিউ চারদিকে নবসাজ চলছে বদল, এসেছে ঋতুরাজ জাগছে সকল। মরাপাতা ঝরে পড়ে নতুন গজায়, সজীবতা এলো ফিরে ফের এ ধরায়। ফুটেছে নানান ফুল আজ ফাগুনে, লাল পলাশ ও শিমুল রাঙা খুনে। আম লিচু জাম শাখে বোল দেখা যায়, কোকিল কুহু ডাকে মন যে জুড়ায়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।