একুশ মানে খুন রাঙা পথ
হার না মানা দীপ্ত শপথ
বাঙালিরই গৌরব,
বিশ্বের কোটি হূদ কুটিরে
মাখা তারই সৌরভ।
মায়ের মুখের মিষ্টি যে সুর
বাজায় কানে সুখের নুপুর
দুখ ও সুখের মাঝে,
প্রাণ ও প্রাণে বাঁধলো বাঁধন
জীবন ভোর ও সাঁঝে।
মূল প্রেরণা বিজয় ভোরের
বাঁক ঘুরাতে জীবন মোড়ের
স্বাধীনতার বীজ সে,
সার্বজনীন দিবস সে তাই
আজকে সারা বিশ্বে।
লাল সবুজের স্বাধীন এ দেশ
ইতিহাসে কীর্তি অশেষ
একুশের অবদান,
পূর্ণ করো শহীদের সাধ
মুছে দাও অপমান।
Comments (0)
No comments yet. Be the first to comment.