আজ ক'টাদিন নেই ভালোমন
খুঁজছি কারণ তার,
হঠাৎ কেনো হচ্ছে এমন
কি হলো আমার।
সুস্থ শরীর রোগ ব্যাধিও
বাধেনি বাসা,
তবুও কেন হূদয়টাতে
অস্বস্তি ঠাসা।
যে কোন কাজ করতে গিয়ে
হচ্ছি বিরক্ত,
ভালো খারাপ না বুঝেই
করছি বিভক্ত।
গোমড়া মুখে আর কতক্ষণ
থাকবো বসে তাই,
মনের কথা বললে যদি
স্বস্তি কিছু পাই।
এইতো আমার মনটা দেখি
একটু খুশি ভাব,
অনুভূতির শব্দগুলোই
টেনেছে হিজাব।
মন্তব্য (4)