পৌষ মাসের সকালবেলা
দূর্বা শিশির ধোয়া,
সূয্যিমামার মুচকি হাসি
মিষ্টি রোদের ছোঁয়া।
পাতাঝরা গাছগুলোকে
পরায় হলুদ শাড়ি,
শুভাগমন ঋতুরাজের
জমছে রসের হাড়ি।
সোনালি ধান গোলায় মজুদ
করছে চাষি যত্নে,
পরিপূর্ণ থাকবে রাজার
ধনভাণ্ডার রত্নে।
সুস্বাগতম পথের ধারে
বলবে সরষে মেয়ে,
অভিবাদন ফুলপাখিরা
সুমিষ্ট গান গেয়ে।
ঋতুররানী শীত এসে তাই
সাজায় নতুন সাজে,
বাহারি সব রঙের সারি
বসবে পথের ভাঁজে।