দেশের এ পরিস্থিতির
জন্য দায়ি কে,
চাপাচ্ছে দোষ উভয় দলই
একে অন্যকে।
এরই নাম কি রাজনীতি ভাই
এরা কেমন নেতা,
রাজ্য ভাবে একলা নিজের
হলি খেলায় জেতা।
সাঙ্গ-পাঙ্গ ভাড়ায় খাটা
গুণ্ডা বদমায়েশ,
প্রয়োজনে ধরতে পটু
সাধুজনের বেশ।
বাঙালিরা হুজুক প্রিয়
চোখ থেকেও কানা,
এতকিছু ঘটছে দেশে
মুখ তবু খুলবে না।
ঠিক কি বেঠিক হুজুক পেতে
কান যে খোলাই আছে,
আশেপাশের খবর ফেলে
উড়ো কথায় নাচে।